সর্বশেষ হালনাগাদ: ৪ই, আগস্ট ২০২৬
Amar Tuition BD-তে আপনাকে স্বাগতম।
Amar Tuition BD বাংলাদেশের একটি Tutor Matching Platform, যেখানে আমরা যোগ্য শিক্ষক ও অভিভাবকের মধ্যে সংযোগ স্থাপন করি। আমাদের ওয়েবসাইট, অ্যাপ বা যেকোনো সেবা ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলী পড়েছেন, বুঝেছেন এবং মেনে নিয়েছেন বলে গণ্য হবেন।
১. ব্যবহারের সম্মতি
Amar Tuition BD-এর যেকোনো সেবা ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন। যদি কোনো শর্তের সাথে একমত না হন, তাহলে অনুগ্রহ করে আমাদের সেবা ব্যবহার করবেন না।
২. Amar Tuition-এর ভূমিকা
Amar Tuition BD শুধুমাত্র শিক্ষক ও অভিভাবকের মধ্যে যোগাযোগ স্থাপনের একটি মাধ্যম (Marketplace)।
আমরা যোগ্য টিউটর ও উপযুক্ত টিউশন খুঁজে দিতে সর্বোচ্চ চেষ্টা করি। তবে কোনো টিউটরকে নিশ্চিতভাবে টিউশন পাইয়ে দেওয়া বা কোনো অভিভাবককে নির্দিষ্ট টিউটর দেওয়ার নিশ্চয়তা প্রদান করি না।
টিউশন শুরু হওয়ার পর শিক্ষক ও অভিভাবকের ব্যক্তিগত, আর্থিক লেনদেন বা পারস্পরিক বিরোধের জন্য Amar Tuition BD দায়ী থাকবে না। তবে প্রতারণা বা অনিয়মের অভিযোগ পেলে আমরা বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি।
৩. ব্যবহারকারীর অ্যাকাউন্ট
- রেজিস্ট্রেশনের সময় সঠিক, সম্পূর্ণ ও হালনাগাদ তথ্য প্রদান করতে হবে।
- প্রয়োজনে Amar Tuition BD আপনার পরিচয় বা শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে পারে।
- ভুয়া, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে কোনো পূর্ব নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করা হতে পারে।
- একজন ব্যক্তি একাধিক টিউটর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না।
৪. টিউশনের জন্য আবেদন
আবেদন করার আগে অবশ্যই লোকেশন, বিষয়, শ্রেণি, সময়, বেতন এবং অন্যান্য শর্ত ভালোভাবে দেখে আবেদন করবেন।
আবেদন করার অর্থ হলো, আপনি উক্ত টিউশনটি গ্রহণ করতে আগ্রহী এবং নির্ধারিত দায়িত্ব পালন করতে প্রস্তুত।
৫. টিউশন নিশ্চিত হওয়ার পর
টিউশন নিশ্চিত হলে—
- Amar Tuition BD-এর সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
- প্রথম ক্লাস সম্পন্ন হলে আমাদের জানাতে হবে।
- কোনো কারণে টিউশন শুরু না হলে বা বাতিল হলে দ্রুত জানাতে হবে।
- Amar Tuition BD-কে না জানিয়ে টিউশন সম্পন্ন করা বা তথ্য গোপন করা যাবে না।
৬. টিউটরদের জন্য শর্তাবলী
- প্রোফাইলে প্রদত্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য অবশ্যই সঠিক হতে হবে।
- সময়মতো ও দায়িত্বশীলভাবে ক্লাস পরিচালনা করতে হবে।
- শিক্ষার্থী ও অভিভাবকের সাথে ভদ্র, সম্মানজনক ও পেশাদার আচরণ করতে হবে।
- Amar Tuition BD-এর সুনাম ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করা যাবে না।
- কোনো ধরনের প্রতারণা, অসদাচরণ বা অনৈতিক কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ (Permanent Ban) করা হতে পারে।
৭. শিক্ষার্থী/অভিভাবকদের জন্য শর্তাবলী
- শিক্ষকের সাথে সম্মানজনক আচরণ করতে হবে।
- নির্ধারিত সময়ে সম্মানী প্রদান করতে হবে।
- টিউশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে যথাসম্ভব প্রমাণসহ Amar Tuition BD-কে জানাতে হবে।
- মিথ্যা অভিযোগ বা টিউটরের সাথে অসদাচরণ করলে প্রয়োজনে ভবিষ্যতে আমাদের সেবা সীমিত বা বন্ধ করা হতে পারে।
৮. মিডিয়া চার্জ
- প্রতিটি সফল টিউশনের জন্য প্রথম মাসের বেতনের ৫০% মিডিয়া চার্জ প্রযোজ্য।
- টিউশন নিশ্চিত হওয়ার পর Amar Tuition BD-এর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে মিডিয়া চার্জ পরিশোধ করতে হবে।
- নির্ধারিত সময়ে চার্জ পরিশোধ না করলে ভবিষ্যতে আমাদের সেবা গ্রহণে সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে।
৯. টিউশন বাতিল ও রিফান্ড
- টিউশন শুরু হওয়ার ১০ দিনের মধ্যে যদি অভিভাবকের পক্ষ থেকে যৌক্তিক কারণে টিউশন বাতিল হয় এবং টিউটরের কোনো দোষ না থাকে, তাহলে যাচাই সাপেক্ষে মিডিয়া চার্জ ফেরত বা পরবর্তী টিউশনের সাথে সমন্বয় করা হতে পারে।
- টিউটরের পক্ষ থেকে Cancel হলে সেটার দায় টিউটরের! (যেমন: পড়ানোর সময় ফোন চালানো, খারাপ পড়ানো, ফোন দেখে পড়ানো, ঠিক টাইমে না পড়ানো, টিউশন মিস দেওয়া, দূরত্ব দেখে আবেদন করেছে, তবুও দূরত্ব নিয়ে ঝামেলা করা, বেতন বা দিন কত হবে তা জেনে গিয়েও বাড়িয়ে বলা!)
- আর যদি যৌক্তিক কারণে হয়, সেটা ‘আমার টিউশন টিম’ বিবেচনা করে আলোচনা সমাধান করবে!
- টিউশন বাতিল হলে অবশ্যই একই দিনে Amar Tuition BD-কে জানাতে হবে। (সময়কাল উদাহরণ : ৫ই জুন থেকে ১৪ই জুন)
নিম্নোক্ত ক্ষেত্রে কোনো রিফান্ড প্রযোজ্য হবে না—
- টিউটরের অবহেলা বা অনিয়মিত ক্লাস
- ব্যক্তিগত কারণে টিউশন ছেড়ে দেওয়া
- অসদাচরণ
- নির্ধারিত সময়ে Amar Tuition BD-কে না জানানো
১০. রেজিস্ট্রেশন ফি
রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ অফেরতযোগ্য (Non-Refundable)।
একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ফি ফেরত দেওয়া হবে না।
আমরা আন্তরিকভাবে চেষ্টা করি যোগ্য টিউটরদের উপযুক্ত টিউশন খুঁজে দিতে। আমাদের কার্যক্রম, সফল টিউশন ও ব্যবহারকারীদের মতামত (Reviews) দেখে আমাদের প্রতি আস্থা রাখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
আমরা উছিলা মাত্র, রিযিক মহান আল্লাহর পক্ষ থেকে। সঠিকভাবে আবেদন অব্যাহত রাখলে ইন শা আল্লাহ ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়বে।
১১. নিরাপত্তা
নিজের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেক টিউটরের ব্যক্তিগত দায়িত্ব।
বিশেষ করে মহিলা টিউটরদের রাতের টিউশন গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
১২. অ্যাকাউন্ট স্থগিত (Ban Policy)
নিম্নোক্ত যেকোনো কারণে Amar Tuition BD কোনো পূর্ব নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করতে পারে—
- ভুয়া তথ্য প্রদান
- প্রতারণা বা অসদাচরণ
- মিডিয়া চার্জ এড়ানোর চেষ্টা
- Amar Tuition BD-কে না জানিয়ে টিউশন সম্পন্ন করা
- প্ল্যাটফর্মের সুনাম ক্ষুণ্ন হয় এমন কার্যক্রম
- আইনবিরোধী কোনো কাজ
১৩. শর্তাবলী পরিবর্তন
Amar Tuition BD যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।
পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশ হওয়ার সাথে সাথেই কার্যকর বলে গণ্য হবে।
১৪. সম্মতি
Amar Tuition BD-এর ওয়েবসাইট, অ্যাপ বা যেকোনো সেবা ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলী সম্পূর্ণরূপে পড়েছেন, বুঝেছেন এবং স্বেচ্ছায় মেনে নিয়েছেন বলে গণ্য হবেন।
Amar Tuition BD